সরকারের রাজস্ব বাড়াতে তিতাসের বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান
রাজধানীর গুলশান,বনানী ও বারিধারা এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলম, ইমাম উদ্দিন শেখ (মহাব্যবস্হাপক,বিপনন-উত্তর) ,শামসুদ্দিন আল আজাদ (মহাব্যবস্হাপক, বিপনন-দক্ষিন ) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
তিনি জানান অভিযানে তিতাসের ২২ টি টিম অংশ গ্রহণ করে গুলশান,বনানী,বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে টিমসমূহ প্রায় ২২০ গ্রাহক আঙ্গিনা পরিদশর্ন করে মোট ৫৫ টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তন্মধ্যে বকেয়ার কারণে ৪৫ টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলম দৈনিক সকালের সময়কে বলেন আমরা সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে গত বছরের নভেম্বর মাস থেকে বকেয়া বিল আদায় শুরু করেছি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছি এবং প্রতি সপ্তাহে ২দিন অভিযান পরিচালনা হয়ে আসছে ধারাবাহিকভাবে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। এছাড়া আগামী ২০-২১ মার্চ রাজধানীর ধানমণ্ডি, মোহাম্মদপুর, আদাবর, গ্রিন রোড ও নূরজাহান রোড সোবহানবাগসহ পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযানে নামবে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি