ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্টে পুলিশের বেপরোয়া লাঠিচার্জের শিকার সাংবাদিকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ১:৪৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের বেপরোয়া লাঠিচার্জের মুখে পড়েছেন সাংবাদিকরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় বার অ্যাসোশিয়েশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও বিএনপিপন্থি নীল প্যানেলের প্রার্থী ও সমর্থকদের বাধার মুখে ভোট বন্ধ হয়ে যায়। এসময় আওয়ামী লীগ সাদা প্যানেলের প্রার্থী-সমর্থকদের সঙ্গে বিএনপিপন্থিদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হন সাংবাদিকরা। পুলিশ তাদের কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেছে বলে হামলার শিকার সাংবাদিকরা জানিয়েছেন।

পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ফজলুল হক মৃধা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানবী, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম হোসেন, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসি নিউজের ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এম নূর মোহাম্মদসহ আরও কয়েকজন।

পুলিশের মারধরের শিকার  ফজলুল হক মৃধা জানিয়েছেন, ভোটগ্রহণ বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের অতর্কিত হামলার শিকার হন সাংবাদিকরা। পুলিশ আমাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ চালায় এবং কিল-ঘুষি মারে।

এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিকার চেয়ে তাৎক্ষণিকভাবে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন ল’ রিপোর্টাস ফোরাম (এলআরএফ) নেতারা।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক