শালিখায় জুয়াখেলার সরঞ্জামসহ দুই জুয়াড়ী আটক
মাগুরার শালিখায় ১৪ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাত এগারটার সময় শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জাম সহ দুইজন জুয়াড়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এ এস আই আব্দুল গনি এর নেতৃত্বে এ এস আই সাইদুর রহমান, এ এস আই ইমরান,এ এস আই মেজবাহ সংগীয় ফোর্সসহ আড়পাড়া পূর্বপাড়া ফাঁকা মাঠের মধ্যে একটি পরিত্যক্ত ভবন থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ কুমার কোটা গ্রামের মোঃ রশিদ মিয়ার ছেলে মোঃ আরব আলী (৩৫) ও আড়পাড়া দক্ষিণ পাড়ার মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ শাহিনুর রহমান (৩০) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়াখেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস নগদ ৬শত ৪০ টাকা উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্যানরা পালিয়ে গেলেও পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়।শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি শালিখা থানায় যোগদান করার পর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন,মাদক উদ্ধার,জঙ্গি,সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে জুয়া খেলার সময় দুই জন জুয়াড়িকে আটক করা হয় এবং ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া