একমাত্র ছেলে নাহিদকে হারিয়ে দিশেহারা মা-বাবা
মোহাম্মদ নাহিদের (১৫) সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছে তার পিতা মোঃ ছানাউল্লাহ ও মাতা বিবি ফাতেমা। জানা গেছ ১১ মার্চ দিবাগত রাত আনুমানিক ৭ টার সময় চর রঙ্গা মাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বস্থ মুনসুরের ভাড়া বাসা হইতে ওরশ মাহফিলের উদ্দেশ্য বের হয় নাহিদ। এরপর আর বাসায় ফিরে আসেনি সে। নিখোঁজ নাহিদ মোহরা ইউসেপ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ নাহিদের পিতা, ভোলা জেলার লাল মোহন থানার, চাঁদপুর গ্রামের ইদ্রিস মেম্বারের বাড়ির স্থায়ী বাসিন্দা। কেউ নাহিদের খোজ পেলে তার পিতা মো. ছানাউল্যাহর মোবাইলে (০১৬৮৫-৪৫৩২৯৬) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্কুলে আসাযাওয়ার সুবাদে ৮নং পুল এলাকা তার বেশ পরিচিত। নাহিদ নিখোঁজ হওয়ার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও ক্লাস শিক্ষক চন্দ্র শেখর বড়ুয়াকে মৌখিক ভাবে জানান মো. ছানাউল্লাহ। নিখোঁজ হওয়ার দিন নাহিদের পরনে ছিল লাল-সাদা চেক শার্ট এবং টাউজার। উচ্চতা ৫'-৭" গায়ের রং ফর্সা। এবিষয়ে নাহিদের পিতা-মাতা আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে, কোথাও না পেয়ে নিখোঁজ নাহিদের পিতা গত ১৩ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং ৯৮১। সাধারণ ডায়েরি তদন্ত করছেন চান্দগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক রিয়াদ উছ সালেহীন।
ডায়েরি সূত্রে জানা যায় যে, চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড়ে ওয়াজ মাহফিলের কথা বলে সন্ধ্যা আনুমানিক ৭টার সময় বাসা হইতে বের হয় নাহিদ। তবে নিখোঁজ নাহিদের পিতামাতা ও প্রতিবেশীরা এ প্রতিবেদককে বলেন যে, কাপ্তাই রাস্তার মাথার মোড়ে নয়, ওইদিন রাতে মোহর ৫নং ওয়ার্ডস্থ জানআলী রেল স্টেশন হইতে আনুমানিক ১'শ গজ পূর্বে রেলওয়ের ৮নং পুল সংলগ্ন ওছি শাহ্'র মাজারে বার্ষিক ওরশে ছেমা মাহফি দেখার উদ্দেশ্য বাসা হইতে একা বের হয় নাহিদ।
ওরশের দিন রাত আনুমানিক ২টার সময় স্থানীয় কুমার পাড়া কিশোরদের সাথে বস্তি এলাকার লোকজনের সাথে মাদকের ইস্যু নিয়ে দুই পক্ষের মাঝে তুমুল ঝগড়া ও হাতাহাতির ঘটনা হয়েছে বলে সূত্রে জানা যায়। এসময় নাহিদকে ওইখানে দেখা গেছে বলে জানয়া নাহিদের পরিচিতরা।
এমএসএম / এমএসএম
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ