ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন পুলিশ সুপার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৩:১৩

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল থানার ইজিবাইক চালক সাইফুল্লাহ (১৫) হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) ডিএসবি মো: আব্দুল মতিন প্রধান, হরিপুর থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চলতি বছরের ৪ মার্চ রাণীশংকৈল থানার রামরাই দীঘি নামক স্থানে একটি ভুট্টা ক্ষেতে প্লাস্টিকের চিকন সুতলি দিয়ে হাত পা অবস্থায় অজ্ঞাত একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি ক্লু-লেস মামলা রজু হয় রানীশংকৈল থানায়। পুলিশ জানতে পারে মরদেহটি ইজিবাইক চালক মো: সাইফুল্লাহ (১৫) এর। মামলার ছাঁয়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে। গোয়েন্দা বিভাগ, রানীশংকৈল থানা পুলিশ ও হরিপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তদন্ত শুরু হয়।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি হরিপুর থানায় ইজিবাইক চুরির একটি মামলায় পুলিশ জানতে পারে যে, হরিপুর থানার ধীরগঞ্জ বাজার এলাকায় রাকিব (১৫) নামে এক ইজিবাইক চালককে প্লাস্টিকের চিকন সুতলি দিয়ে হাত পা বেঁধে মুখে রুমাল দিয়ে রাস্তার পাশের্^ ভুট্টা ক্ষেতে ফেলে ইজি বাইক নিয়ে চম্পট দেয় চোরেরা। পরে রাকিবের বাবার কাছে ফোন দিয়ে ইজিবাইক ফেরত দেওয়ার নাম করে হিমু নামে এক ব্যক্তি ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে রাকিবের পিতা ওই চক্রটিকে ১৫ হাজার টাকা দিলেও রাকিবের সন্ধান পেলেও ইজিবাইকটি ফেরত পাওয়া পায়নি।
পুলিশ তদন্তে দেখতে পায়, রাণীশংকৈলের ইজিবাইক চালক মো: সাইফুল্লাহ ও হরিপুরের ইজিবাইক চালক রাকিবকে একই ভাবে প্লাস্টিকের চিকন সুতলি দিয়ে হাত পা বেঁধে ভ্ট্টুা ক্ষেতে ফেলে রাখা হয়েছিল। পরে উভয় ঘটনা একই চক্রের কাজ ধারনা থেকে রাকিবের পিতার নিকট চাঁদা দাবিকারী হিমুকে আটক করা হয়। এর পর থেকেই বেরিয়ে আসে সাইফুল্লাহ হত্যা ও রাকিবের অটো চুরির ঘটনায় জড়িতদের নাম । পরে গ্রেফতারকৃত ১০ জনকে জিজ্ঞাসাবাদে উভয় ঘটনায় তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রাণীশংকৈল উপজেলার মো: মেহেদী হাসান (১৮), মো: আব্দুল কাদের (৩০), মো: সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু (২৪), মো: সজল (২৪), মো: মহিরুল ইসলাম (৪০), মো: মাহবুবু হোসেন (২০), মো: নুর আলম ওরফে মংলা (১৯), মো: মামুন ওরফে বোবা (১৮), মো: সোহেল রানা (১৮) ও মো: ইমরুল কায়েস ওরফে ইমু (২৬)।বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত