চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদক বিভিন্ন সীমান্তে মালিকবিহীন জব্দ হওয়া মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) সকাল ১০.০০ টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।
প্রেসনোটে বিজিবি'র দপ্তর সূত্রে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) বিজিবি গত ২০১৯ সালের ০১ নভেম্বর হতে ২০২২ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী ব্যাটালিয়ন (১) বিজিবি গত ২০২০ সালের ০১ জানুয়ারি হতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং রহনপুর ব্যাটালিয়ন (৫৯) বিজিবি গত ২০১৯ সালের ০১ নভেম্বর হতে ২০২৩ সালের ৩১ পর্যন্ত বিভিন্ন সিমান্তে মালিকবিহীন অবস্থায় এসব মাদক বিজিবি'র হাতে ধরা পড়ে।
উপরে উল্লেখিত তিন ব্যাটেলিয়ান বিভিন্ন সিমান্ত এলাকা হতে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ১লাখ ২১ হাজার ৫শত ৯৫ বোতল ফেনসিডিল, বিদেশি ২হাজার ২শত ২১ বোতল মদ, দেশীয় ১হাজর ৭শত ৪৫ লিটার মদ, ৪শত ০৭ কেজি গাঁজা, ১৫২ কেজি হিরোইন, ৬লাখ ৪৩ হাজার পিস ইয়াবা, ২লাখ ৮ হাজার পাতার বিড়ি, ৯০৫ কেজি বিড়ির পাতার গুড়া, ৭শত ৮৩ কেজি বিড়ির মসলা, ১হাজার ৩শত কেজি বিড়ির পাতা, ৫শত ৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮হাজার ৬শত ৩৪টি নেশাজাতীয় ইনজেকশন, ২শত ২১ কেজি তামাক পাতা ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসকরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর রপ্তরের রিজিয়ন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লফিত খান, রহনপুর ব্যাটেলিয়ান (৫৯) বিজিবি অধিনায়ক, সিপিসি-১ র্যাব -৫ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ান (৫৩) বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied