ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শেকৃবিতে শিশু ধর্ষণ চেষ্টা,আটক ১


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ৯:৫৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্টাপ কোয়ার্টার সংলগ্ন এলাকায় ৫ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিম(২২) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায়   বিশ্ববিদ্যালয়ের অবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায়  মামলা করেন(মামলা নং-৩৩/১৩৯)।

অভিযোগকারী জানান, আসামীর বাসায় তার মেয়েকে কৌশলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটি ভীত হয়ে চিৎকার দিলে মেয়ের খালা দৌড়ে আসামীর বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে।পরবর্তীতে জানাজানি হলে লোকজন জড়ো হয় এবং আসামী কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়,অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার সংলগ্ন মুসলিম পাড়ায় ভাড়া থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. হারুন-উর-রশিদ বলেন, 'আমি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ ছাড়া কোন ব্যবস্থা নিতে পারবো না। আর অভিযুক্ত যুবক আমাদের স্টাফদের কেউ না। তাকে সর্বোচ্চ পুলিশে দিতে পারি।'

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গতকাল আজিম নামে এক যুবককে শিশু ধর্ষণচেষ্টায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছি। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবাসিক এলাকাসহ শিক্ষার্থীদের মাঝেও। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা এ ঘটনায় উদ্বিগ্ন এবং তারা নিজদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস ফ্যাকাল্টির আশেপাশে কনডমসহ বিভিন্ন আপত্তিকর জিনিসের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অভিযোগ আছে, সন্ধ্যার পর ক্যাম্পাসের বিভিন্ন অন্ধকার জায়গায় অশালীন কার্যক্রম প্রায়ই চলছে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে