ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জের ট্রাকের ধাক্কায় ছেলে নিহত বাবা আহত


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৪

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল আলিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাব জহির উদ্দিন (৫৮)। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী গ্রামের জহির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, নিজ জমিতে কাজ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। এ সময় মুসলিমপুর মোড় এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলিম ও আহত জহির উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক ও চালক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা