ডুমুরিয়ায় স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্টে খুলনার এসবি আলী ক্লাব ফাইনালে
ডুমুরিয়া স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্টে খুলনার এসবি আলী ক্লাব ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেলে যুবসংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা জেলার তালা উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে তারা ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। খুলনা এসবিআলীর হয়ে একমাত্র গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবুর রহমান। তিনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা দিবস কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজন করেছেন ডুমুরিয়ার ঐতিহ্যবাহী যুবসংঘ ক্লাব । প্রথম সেমিফাইনাল খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উদ্বোধক ছিলেন, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। মোশারফ হোসেন কচি সভাপতিত্ব করেন। সম্পাদক আছফার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, খান আবু বক্কার, প্রভাষক খান নুরুল হক, খান আনিসুজ্জামান, হারুন অর রশীদ, এইচ এম এ রউফ, শোভা রানী হালদার, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক শংকর মন্ডল, ক্রীড়াবিদ জালিম আক্তার লেলিন, মাসুদ রানা নান্টু, প্রনব রাহা, রবীন্দ্রনাথ তরফদার প্রমুখ। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার বিকেল সাড়ে ৩টায়। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সান যুবসংঘ ক্লাবের সাথে ডুমুরিয়া ফুটবল একাদশ ওই খেলায় মুখোমুখি হবে। উল্লেখ্য দীর্ঘ প্রায় দু’যুগ পরে ডুমুরিয়া যুবসংঘ স্ব-গৌরবে ফিরে এসে নিজস্ব মাঠে ফুটবল খেলার আয়োজন করেছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ