বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শান্তিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিস, এলজিইডি, আব্দুল মজিদ কলেজসহ বিভিন্ন এনজিও সংস্থা।
শ্রদ্ধা নিবেদন পরবর্তীতে অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী তহুর আলী, কৃষি কর্মকর্তা খন্দকার সুহাইল আহমদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তারিক জামিল অপু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied