অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম-বার্ষিকি পালিত
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস। জাতীয় পতাকা উত্তোলন,আনন্দ শোভাযাত্রা ও পথ শিশুদের মাঝে কেক কাটার মধ্যো দিয়ে দিনটি পালন শুরু করা হয়।পরে উপজেলর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের মঞ্চে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দাতা সদস্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম,গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় সহ- সভাপতি ও যশোর জেলার সভাপতি এম এ গফুর, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির অভয়নগর উপজেলার সভাপতি ফজল রাব্বি সুজন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী গন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার বক্তব্যে বলেন,গোপালগঞ্জের বাগাইর নদীর কোল ঘেঁষে গড়ে উঠা ছায়াঘেরা জনপদ টুঙ্গিপাড়া নামক গ্রামে ১৯২০ সালের এই দিনে জনাব লুৎফর রহমান ও সায়রা খাতুন দম্পতির কোলকে আলোকিত করে জন্মহয় এক শিশুর। সেই শিশুটি তাঁর প্রঙ্গা,মেধাওধৃঢ় মননশীলতার মাধ্যমে ইস্পাত কঠিন নেতৃত্বের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন।যার জন্ম না হলে এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমাদের পরাধীনতার শৃঙ্খলে বন্ধী থাকতে হতো।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিশুকাল থেকেই একজন আত্ব মর্যাদা শীল মানুষ ছিলেন। স্কুল জীবন থেকেই রাজনৈতিক সচেতন লোক হিসেবে কাজ শুরু করেন।পরে তিনি জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।তারপর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied