ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিএমজেএর প্রথম সভাপতি আক্তার সম্পাদক ফুরকান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৫৬

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে (বিএমজেএ) আগামী এক বছরের জন্য (২০২৩-২০২৪ মেয়াদে) প্রথম কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে গাজী আক্তার এবং সাধারণ সম্পাদক পদে নাসিরউদ্দিন ফুরকান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর তোপখানা রোডের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠনের সব সদস্য উপস্থিত ছিলেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সবুজ বাংলাদেশের জুয়েল রানা, সহ-সভাপতি যুগান্তরের সামসুল হাবিব এবং সময় এক্সপ্রেসের আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক যায়যায়দিনের মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমার বার্তার মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অগ্রণী বার্তার মুশফিকুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ আমার বার্তার আনন্দ কুমার শীল, দপ্তর সম্পাদক আমার জন্মভূমির জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনবাণীর ইমরান হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক বাণিজ্য প্রতিদিনের সাইমউল্লাহ সবুজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার বার্তার বখতিয়ার উদ্দিন জন নির্বাচন হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য হলেন- আমার বার্তার দাউদ হাওলাদার নাইম, বাংলা লাইভের আকাশ হোসেন, স্বদেশ বার্তার মাহাবুব আলম, ঢাকা এক্সপ্রেসের আল আমিন এবং প্রথম নিউজের ইমদাদুল হক।

বিএমজেএ চলতি বছরের ১৪ জানুয়ারি আহ্বায়ক কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ করে। এরই ধারাবাহিকতায় সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক