ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১১:০
মাদারীপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে এতে অংশ নেয় প্রিন্ট, ইলেকট্টিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা। এ সময় বক্তারা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান, তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। মামলায় তিন আসামী হলেন, দৈনিক সমকাল মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদ হোসেন খান ও এশিয়ান এইজ পত্রিকার সাংবাদিক সাব্বির হোসেন আজিজ ওরফে আজিজ মুনশি।
সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির, সাধারণ সম্পাদক মনির হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আঞ্জুমান জুলিয়াসহ অনেকেই।
জানা যায়, সম্প্রতি একটি ঘটনায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বাবুল আখতার দুটিপক্ষকে ডেকে সালিশ বৈঠকের মাধ্যমে ৪ লাখ টাকায় মীমাংসা করে দেন। গত ১৩ মার্চ দৈনিক সমকাল পত্রিকায় ‘ধর্ষণের অভিযোগ ৪ লাখ টাকায় রফা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এছাড়া স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইনে এই সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ হয়। এতে উপযুক্ত তথ্যপ্রমান ছাড়া সংবাদ পরিবেশন ও চাঁদা না দেয়ার অভিযোগ এনে গত বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংবাদ প্রকাশ করা তিন সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। মামলার এজাহারে ৫০ হাজার টাকা চাঁদা না দেয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে ও এতে ৫ কোটি টাকার মানহানিও হয়েছে বলে উল্লেখ করা হয়। বাদী ও আইনজীবিদের শুনানী শেষে আদালতের বিচারক ফয়সাল আল মামুন মামলা নথিভুক্ত করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান ও আসামী তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু