ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যাচ্ছিলেন প্রশিক্ষণে, ফিরছেন লাশ হয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ২:৫

সদর দপ্তরের একটি প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছিলেন গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক অনাদী রঞ্জন মজুমদার। রোববার (১৯ মার্চ) ভোরে গোপালগঞ্জের পুলিশ লাইনস থেকে ইমাদ পরিবহনের একটি বাসে ওঠেন তিনি।

বাসটি মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনাদী রঞ্জন মজুমদারের।

তার বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। তিনি প্রায় দুই বছর ধরে গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে। অনাদী রঞ্জনের মৃত্যুর কথা শুনে সহকর্মীরা ছুটে গেছেন মাদারীপুরের শিবচরে।

এ বিষয়ে গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার স্টাফ রুদ্র মাহমুদ রাসেল বলেন, স্যার সকালে সদর দপ্তরের একটি প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাচ্ছিলেন। বিকেলে ফেরার কথা ছিল। আমরা সকাল ১০টার দিকে খবর পাই— স্যার শিবচরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন। তার এই মৃত্যু আমাদের খুব ব্যথিত করেছে। আমরা মাদারীপুরে যাচ্ছি লাশ নিয়ে আসতে।

এর আগে রোববার সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, কাস্টমসের সংবাদ সম্মেলন

জমির নামজারি সংক্রান্ত বিষয় প্রশ্ন করায় সাংবাদিক সাজুর বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক বিরোধী’ অভিযান

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু