ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাথরঘাটায় মাদক সন্ত্রাসীদের হামলায় ডিবি'র সদস্যসহ আহত ৩


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:২১
বরগুনার পাথরঘাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী কর্তৃক ডিবি'র উপরে হামলার ঘটনা ঘটে। এতে ডিবি'র সদস্যসহ ৩ জন আহত হয়।
 
শনিবার (১৮ মার্চ ) বিকেলে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।  
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ, এসআই মোঃ বাশার এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা ০৫ নং ওয়ার্ডের মুন্সিরহাট বাজারে অভিযানকালে মোঃ জাকারিয়ার চায়ের দোকানের পিছনে মাদক বিক্রেতা মোঃ সৈকত ও আঃ রব দ্বয়কে ধরতে গেলে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে মাদক বিক্রতারা তাদের সাথে থাকা ছুরি দিয়ে অতর্কিতভাবে ডিবি সদস্য কং প্রিন্স, সোর্স রিপন ও ড্রাইভার সাগর বেপারীকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যায়। 
স্থানীয়রা পরবর্তীতে ডিবি পুলিশের অন্য সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত সোর্স মোঃ রিপন'কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম প্রেরন করা হয়েছে। 
এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান ঘটনা শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে যাই এবং আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য নিয়ে আসা হয়। পলাতক আসামীদের ধরার জন্য পাথরঘাটা থানা ও ডিবি পুলিশ কর্তৃক যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক