ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৪:৩১
মাদারীপুরের শিবচরে মহাসড়কের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 
 
কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে। আগামী ২ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানা গেছে।
 
রবিবার (১৯ মার্চ) শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ২০ জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।
 
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন এবং আহতদের মধ্যে আরো ৬ জন নিহত হন। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক