লকডাউনে বিপাকে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা
কোরবানির ঈদের পরই শুরু হওয়া কঠোর লাকডাউনে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে রাজশাহীর কাঁচা চামড়া ব্যবসায়। এ নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। সরকারি সিদ্ধান্ত মতে লকডাউনে গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে। যদিও এ সময়ে ট্যানারি, আড়তদার ও মৌসুমি পাইকারি চামড়া বিক্রেতারা কাঁচা চামড়া সংরক্ষণ করবেন। এ বছর গরুর চামড়ায় ৫ টাকা ও খাসির চামড়ায় ২ টাকা দাম বাড়লেও লকডাউনের কারণে চামড়া সংরক্ষণ ও পরিবহন নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য মতে, কোরবানির দিন থেকে দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়া সংরক্ষণ এবং প্রধান মোকাম ও সব ট্যানারি ঢাকায় হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা চামড়া ঢাকায় পৌঁছাতে হবে। এসব কাঁচা চামড়া সংরক্ষণে দেশে প্রায় ২৫০টি ট্যানারি ও কয়েক হাজার আড়তদার রয়েছে। রাজশাহীতে চামড়া কেনার আড়ত ৬০টি। কাঁচা চামড়া সংরক্ষণ কাজে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী জড়িত এবং এ কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন। রাজশাহী অঞ্চলের বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ ও পরিবহনের জন্য অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন। এদিকে চামড়ার দাম কম, বাজারও মন্দা। এর ওপর ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে। লাকডাউন শিথিল না হলে এ ব্যবসায় ধ্বস নামবে।
চলতি বছর রাজধানীতে লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ১৫ থেকে ১৭ টাকা, বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার রাজশাহী জেলায় ষাঁড় ও বলদ ৫৩ হাজার ৬৯৪টি, গাভী ও বকনা ৯ হাজার ১৬০টি, মহিষ ৩১৫টি, ছাগল ২ লাখ ২৬ হাজার ১২৭টি, ভেড়া ১৯ হাজার ৬৬৩টি এবং অন্যান্য ৩০টিসহ সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৯৮৯টি পশু কোরবানি করা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরের মৌসুমি চামড়া ব্যবসায়ী রাকিবুল হাসান বলেন, এক থেকে দেড় লাখ টাকার চামড়া কিনি প্রতি বছর। আমরা এখান থেকে চামড়া কিনে নাটোরে নিয়ে যাই। চামড়া বেচাকেনায় ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হয়। জেলার চামড়াগুলো ট্রাকে ঢাকায় নিয়ে যেতে ৩ থেকে ৪ দিন সময় লেগে যায়। লকডাউন শুরু হওয়ায় বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত।
মহানগরীর রেলগেটে পাইকারি চামড়া ব্যবসায়ী শফিউল খন্দকার বলেন, রাজশাহীতে চামড়া রাখার মতো ব্যবস্থা নেই। চামড়ায় লবণ দেয়া পর্যন্ত ব্যবসায়ীদের কাছে থাকে। এর পরে ট্যানারিতে বিক্রি করা হয়। বিক্রি করতে সময় লাগে। চামড়া বেচাকেনা ও পরিবহন লকডাউনের আওতামুক্ত রাখা উচিত।
রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আসাদুজ্জামান মাসুদ বলেন, ট্যানারি মালিকদের কাছে চামড়া ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে। জেলার ব্যবসায়ীদের ৮ থেকে ১০ কোটি টাকা বকেয়া পড়ে আছে ট্যানারি মালিকদের কাছে। প্রতি বছর কোরবানির দিন থেকে পাড়া-মহল্লায় গিয়ে চামড়া কেনেন ব্যবসায়ীরা। এর পরে পাইকারি ও ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হয় চামড়াগুলো। কিন্তু লকডাউন শুরু হওয়ায় ভালোভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন