ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাথরঘাটায় পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৬:৫৬
বরগুনার পাথরঘাটায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে রোববার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ কে এম নুরুন্নবী কবির।
 
সভায় বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত সচিব আবদুস সালাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদল হক আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ প্রকল্প ব্যবস্থাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, বরগুনা জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. আফরোজা বেগম, পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজলী বালা মিত্র, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা।
 
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পেইড পিয়ার ভলেন্টিয়ার, স্বাস্থ্য সরকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ শতাধিক মাঠ কর্মী কর্মশালায় অংশ নেন।
 
অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ কে এম নুরুন্নবী কবির বলেন, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দায়িত্ব পালন করছেন। এখন থেকে আরও দায়িত্ব নিয়ে তাদের কাজ করতে হবে। তাদের মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে মৃত্যু ঝুঁকি ও নবজাতক মৃত্যু রোধ করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক