মধুখালীতে পল্লী উদ্যোক্তারা পেল বিআরডিবির অল্পসুদে ঋণ
‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে ফরিদপুরের মধুখালীতে বৈশ্বিক করোনা মহামারীর মতো দুর্যোগপূর্ণ অবস্থায় কোভিড-১৯-এর প্রাদুর্ভাবজনিত সমস্যা মোকাবেলা ও পরবর্তীতে গ্রামীণ অর্থনীতি সচল রাখার লক্ষ্যে বিধিনিষেধ চলাকালীন কোভিড-১৯ প্রণোদনা ঋণ কার্যক্রমকে জরুরি পরিসেবা বিবেচনা করে মধুখালী উপজেলা বিআরডিবির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে মধুখালী উপজেলার পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। যেসব পল্লী উদ্যোক্তা কোভিড-১৯-এর সময়ে বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে স্বল্প সেবামূল্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ জন পল্লী উদ্যোক্তার মাঝে ১ লাখ টাকা করে ১২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমান। এ সময় উস্থিত ছিলেন- উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ নেছার, তামান্না খাতুন, (পিইপি) অমল কুমার সাহা, মো. আবু তারেক, মো. নাসিরউদ্দিন প্রমুখ।
উপজেলা বিআরডিবিভুক্ত ১১৫ জন পল্লী উদ্যোক্তাকে স্বল্প সেবামূল্যে পর্যায়ক্রমে ১ কোটি ৯৭ লাখ টাকা ঋণ দেয়া হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত