মিরসরাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে লিও ক্লাব চিটাগাং
লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশির তত্ত্বাবধানে এবং লিও ক্লাব অব চিটাগং খুলশী, লিও ক্লাব অব চিটাগং হিলভিউ ও লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু-এর আয়োজনে গত ১৯ জুলাই মধ্যরাতে মিরসরাই উপজেলার ১৫নং ওয়াহেপুর ইউনিয়নের একটি বাড়িতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের ২২ সদস্যের মাঝে গতকাল রোববার (২৫ জুলাই) সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন লিও ক্লাব অব চিটাগং খুলশী।
এতে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব চিটাগং খুলশীর সম্মানিত সেক্রেটারি লায়ন রাশেদা আক্তার মুন্নি, মিরসরাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌজা এবং লিও জেলা ৩১৫-বি৪-এর জয়েন্ট ট্রেজারার লিও ওমর ফারুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন- লিও ক্লাব অব চিটাগং খুলশীর সভাপতি লিও সিরাজুল ইসলাম হিরো, লিও ক্লাব অব চিটাগং হিলভিউর সভাপতি লিও নয়ন দাশ, লিও ইফরাত লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লুর পক্ষে সহ-সভাপতি লিও রাজিব পাল, লিও তরিকুর রহমান বাবু, ট্রেজারার লিও শুভ চক্রবর্তী, লিও রিপন গোপ, লিও শাখাওয়াত, লিও কামরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied