ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ সক্রির ছিনতাইকারী’কে আটক করছে মিরপুর থানা পুলিশ
রাত-বিরাতে চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কেউ না কেউ ছিনতাইয়ের শিকার হচ্ছেন, খোয়াচ্ছেন সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার কিংবা টাকা-পয়সা। বাধা দিলেই ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে অনেকে হচ্ছেন আহত, ঘটছে মৃত্যুর ঘটনাও। এসব ঘটনার প্রেক্ষিতে নগরবাসীকে রাত-বিরাতে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাতে চলাচল নির্বিঘ্ন করতে এবং ছিনতাইয়ের মতো ঘটনার ঠেকাতে কাজ করছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সক্রিয় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করছে মিরপুর মডেল থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩ টি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজন হলেন, মোঃ বিপ্লব (২৬), মোঃ আলী হোসেন (৩৫) এবং মোঃ জুয়েল(২৬)।
গতকাল রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন কোন স্থানে অবস্থান করেন। এরপর একা কোন পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে ৩ টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
ডিএমপি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, ছিনতাইকারীদের মধ্যে বড় একটি অংশ মাদকাসক্ত। রাতে বিভিন্ন রাস্তা প্রধান সড়ক কিংবা অলিগলিতে লোকসমাগম কম থাকে। নির্জন জায়গায় কাউকে পেলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, কাস্টমসের সংবাদ সম্মেলন
জমির নামজারি সংক্রান্ত বিষয় প্রশ্ন করায় সাংবাদিক সাজুর বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক বিরোধী’ অভিযান
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
Link Copied