ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জামালপুরে মেধা ও যোগ্যতায় পুলিশের চাকুরি পেলেন ৮৭ জন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২০-৩-২০২৩ দুপুর ৩:২
জামালপুুরের পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ পুলিশ কনস্টেবল পদে মেধা ও যোগ্যতাতে চাকুরি পাবেন বলে ঘোষনা দিয়েছিলেন সেই অনুযায়ী জামালপুরে পুলিশ কনস্টেবল পদে ৮৭ জন নিয়োগ প্রাপ্ত হন। গতকাল মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়েই জামালপুরে পুলিশের চাকুরি পেলেন ৮৭ নারী—পুরুষ। রোববার জামালপুর পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবল পদে চাকুরি প্রার্থীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হন তাদের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ফুলেল শুভেচ্ছা জানান। জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টিকরাকান্দি গ্রামের সোমাইয়া আক্তার রিচি। বাবা হাফিজুল ইসলাম বিনা বেতনে স্থানীয় একটি স্কুলের নৈশ প্রহরী। পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বান্ধবীর কাছ থেকে ৪০০ টাকা ধার করে রিচি দাঁড়িয়েছিলেন জামালপুর পুলিশ লাইন্সে। পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার ঘোষণা শোনে আনন্দে কেঁদে ফেলেন তিনি। বলেন সংসারে আয় রোজগারের কেউ নেই। তাই চাকরিটা তার খুবই প্রয়োজন ছিল। ভেলামারি গ্রামের মাহমুদ হাসান সোহানের মা—বাবা মারা গেছেন কয়েক বছর আগে। ছোট বোন সোমাইয়াকে নিয়ে দুই ভাই—বোনের সংসার চলতো তার প্রাইভেট পড়ানোর টাকায়। বিনা পয়সায় পুলিশে চাকরি পেয়ে সোহান আনন্দে আত্মহারা। তারতাপাড়া গ্রামের বর্গা চাষি আকরাম হোসেনের ছেলে রাশেদুল এর আগেও কনস্টেবল পদে চাকরির জন্য মুখোমুখি হয়েছিলেন ৩ বার। কিন্তু মৌখিক পরীক্ষায় এসে বাদ পড়ে যায়। তবে হতাশ হয়নি। কঠোর পরিশ্রম আর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আবারও অংশ নেয়। অবশেষে সফলতা আসে। এ বছর নিয়োগ পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৯৫৪ জন। পরে শারীরিক পরীক্ষা—নিরীক্ষার পর তাদের লিখিত পরীক্ষা হয়। সর্বশেষ সেই পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদের মধ্য থেকে ১৬৮ জন মৌখিক পরীক্ষার মুখোমুখি হয়। আর সর্বশেষে নারী—পুরুষ মিলে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৮৭ জন। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, আবেদনকারীদের ঘুষ কিংবা দালালদের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হয়নি। কোনো ধরনের তদবির ছাড়াই শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জন নারী ও ৭৪ জনকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াটি একটি চ্যালেঞ্জ ও কঠিন কাজ। নিয়োগ নিয়ে কেউ যেনো প্রতারণার শিকার না হয় সেই জন্য নিয়োগ কার্যক্রমের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, শহরে মাইকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, এছাড়া স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেইসাথে গ্রেফতার করা হয়েছে একজন প্রতারককে। আগামীতেও একইভাবে পুলিশের নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। 
ক্যাপশনঃ জামালপুরে মেধা ও যোগ্যতায় চাকুরি পাওয়া নারী কনস্টেবলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান