নিরাপত্তা নিশ্চিত না করে শিল্পায়ন নয়: ডিসি
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিল্পায়নের বিকল্প নেই। এজন্য অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। অর্থনৈতির উন্নয়নের মাধ্যমে এদেশকে উচ্চ আয়ের দেশে নিয়ে যেতে বর্তমান শিল্পবান্ধব সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিল্পনগরী সীতাকুন্ড উপজেলায় ইতোমধ্যে সংঘটিত বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখন থেকে আমরা আর কোন দুর্ঘটনা দেখতে চাই না। ফায়ার সেফটি প্ল্যানসহ শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শিল্পায়ন গড়তে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামে অবস্থিত অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের ঝুঁকি নিরসন ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অংশীজনদের নিয়ে সার্কিট হাউজে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ও জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সীতাকুন্ডের ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কর্মসহায়ক পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শিল্পকারখানা গড়তে হলে সবার আগে শ্রমিক, মালিক ও উদ্যোক্তাদের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। আইন না মেনে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করে কোন শিল্পকারখানা পরিচালনা থেকে বিরত থাকতে হবে। নিয়ম-নীতির মধ্যে থেকেই সবাইকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিল্পকারখানাগুলোতে নিরাপত্তা নজরদারী বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের মূল খুঁটি শ্রমিক এবং সেই শ্রমিকের নিরাপত্তা, উদ্যোক্তাদের মূলধনের নিরাপত্তা দুটিকেই গুরুত্ব দিতে হবে গত ৪ মার্চ সীতাকুন্ডের কদমরসুলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও অনেকে। এর আট মাস আগে সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ১১ মার্চ ইউনিটেক্স তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সীতাকুন্ডে প্রতি বছরই দুর্ঘটনা ঘটছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইন্ডাস্ট্রিয়াল জোন সীতাকুন্ড ও মিরসরাইসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনা রোধে আমরা একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে চাই। কর্ণফুলী, আনোয়ারা, হাটহাজারী এলাকায়ও শিল্পকারখানা গড়ে উঠেছে। সে এলাকাগুলো নিয়েও আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের এএমডি আলমাস শিমুল, এ্যাডভাইজার কর্ণেল (অব.) শওকত ওসমান ও মিডিয়া এ্যাডভাইজার অভীক ওসমান প্রমূখ। কর্মশালায় আবুল খায়ের অক্সিজেন লিমিটেড, কেএসআরএম লিমিটেড, লিন্ডে বাংলাদেশ, এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, মাস্টার স্টিল এন্ড অক্সিজেন, সুবেদার অক্সিজেনসহ বিভিন্ন অক্সিজেন প্ল্যান্টের মালিক-শ্রমিক, উদ্যোক্তা, পরিচালক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে জিপিএইচ ইস্পাত লিমিটেড এর অক্সিজেন প্লান্ট পরিদর্শনের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied