ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্তকরন উপলক্ষে প্রেস ব্রিফিং


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-৩-২০২৩ বিকাল ৫:২

প্রধানমন্ত্রীর অঙ্গীকার গৃহহীন থাকবেনা কোন পরিবার। তারই ধারাবাহিকতায় দুমকি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন  (ক) তালিকা মুক্তকরন উপলক্ষে প্রেস ব্রিফিং  করা হয়।(২০ মার্চ) সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান জানান, দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের চারশত তেইশটি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।   একলক্ষ পচাঁত্তর হাজার টাকায় প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি আশ্রয়ন প্রকল্পে সুপেয় পানি,আধুনিক স্যানিটেশন,বিদ্যুৎ সংযোগ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রেখে নির্মিত হয়েছে এ ঘরগুলো ।  এ প্রকল্পের সুবিধাভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর মেহমান তাই কোন ভাবেই তাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। প্রকৃত ভূমিহীন ও গৃহহীন  ঘরগুলো পেয়েছে কিনা সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করেছি তবে কেউ তথ্য গোপন করলে আমরা পুনঃ তদন্ত করে গড়মিল পেলে তাদেরকে বাদ দিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের নামে বরাদ্দ দেবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  বদরুন নাহার ইয়াছমিন,শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ