মাদারীপুরে শিবচরে ১৯ জণের প্রানহানির ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শণ
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ইমাদ পরিবহন দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা সোবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এসময় তদন্ত কমিটির বাকি সদস্য মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি, মাদারীপুরের বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেছে। কমিটি প্রত্যক্ষদর্শী, স্থানীয় দোকানদারসহ অনেকের সাথে কথা বলেন। এছাড়াও কমিটি দুর্ঘটনা কবলিত বাস, হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা বলেন, তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার কারন অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন জমা দেব।
উল্লেখ্য, রবিবার ভোর রাতে খুলনা থেকে যাত্রী বোঝাই করে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী তুলে। পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর সিমানা এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বাসটি এক্সপ্রেস হাইওয়ের নীচের আন্ডারপাসের গাইড ওয়ালের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়। এ দূর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied