ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মলম পার্টির ৩ সদস্য গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-৩-২০২৩ বিকাল ৫:৫
মানিকগঞ্জে চেতনানাশক ওষুধসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।
 
গ্রেফতাররা হলো, গাজীপুর জেলার চন্দ্রা এলাকার সাগর আহম্মেদ, একই জেলার গাছা এলাকার শামীম গাজী ও পূবাইল এলাকার সাব্বির হোসেন।
 
ডিবির ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রাজ হোটেলের সামনে থেকে ১১টি পোটলায় কালো রংয়ের হালুয়া সাদৃশ চেতনানাশক ওষুধসহ মলম পার্টির ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে। এরপর বাসে যাত্রীদের পাশে বসে তারা বিভিন্নভাবে চেতনানাশক ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। সুযোগ বুঝে ওষুধ খাওয়ানোর পর তাদের অজ্ঞান করে সর্বস্ব নিয়ে চলে যায়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার