ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সংযোগ-কানেকটিং পিপলের পক্ষ থেকে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৪:৫৩

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সদর হাসপাতালে ৫টি বড় অক্সিসেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ-কানেকটিং পিপলের জেলা শাখার আয়োজনে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, সংগঠনের জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী সাকিব মাহমুদ রিচি প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান, আসাদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংগঠনের সদস্য নাহিন, রাতুল, প্রান্ত, শিহাব, সেজান, অঙ্কুর, সৌধসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সংগঠনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় বিনামূল্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে প্রদানের জন্য ৫টি ৯ দশমিক ৮ কিউবিক মিটারের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সংযোগ-কানেকটিং পিপল সংগঠনের পক্ষ থেকে সারাদেশে করোনা মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। এরই ধরাবাহিকতায় এর আগে ঠাকুরগাঁও সদর হাসপাতাল কর্তৃপক্ষকে ননব্রিদিং মাস্ক, কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়। আগামীতেও বড় পরিসরে বিভিন্ন করোনা উপকরণ বিতরণ করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে