সার্টিফিকেট বিতরনের নামে মোটা অংকের টাকা আত্মসাতের পায়তারা
আবারও প্রতারনার ফাদঁ পেতেছেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ। এবার ডুমুরিয়ার ৬০ পল্লী চিকিৎসকদের ডাকে সার্টিফিকেট পাঠিয়েছে বলে অনেককে ম্যাসেজ দিয়েছেন। ওই ম্যাসেজে বলাহয়েছে পরীক্ষার ফিস ও আইডি চার্জ বাবদ সাড়ে ৫’শ টাকা জনপ্রতি দিয়ে সার্টিফিকেট নিতে।
ডুমুরিয়ায় ৬০ পল্লী চিকিৎসককে ট্রেনিংয়ের নামে ঢাকাস্থ বাংলাদেশ প্রাথমিক বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিমিটেড সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। ২১ দিন ট্রেনিং দেয়ার কথা থাকলেও মাত্র ৯ দিনেই শেষ হয়। খুলনা বা ঢাকা থেকে কোন প্রশিক্ষক বা কোন পরিদর্শক দল না আসলেও তাদেও টিএডিএ দেখানো হয়। টেনিং শেষে সার্টিঠিকেট প্রদানের বিধান রয়েছে। ওই সার্টিফিকেটে খুলনা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষর থাকার কথা। অনৈতিক ভাবে মোটা অংকের টাকা নেয়ায় দু’কর্মকর্তা স্বাক্ষর না করায় এখনও সার্টিফিকেট দেওয়া হয়নি। বার বার তারিখ দিয়েও ওই প্রতিষ্ঠান সমাপনি অনুষ্ঠান ও সার্টিফিকেট দিতে গড়িমসি করছেন। এদিকে ডাক যোগে সার্টিফিকেট দেয়া হবে বলে নতুন ফন্দি শুরু করেছেন ওই প্রতিষ্ঠানটি। প্রশিক্ষন গ্রহনকারী বেশ কয়েকজনের ম্যাসেনজারে একটি ম্যাসেজে বলেছেন, ডাক যোগে সার্টিফিকেট পাঠানো হয়েছে। পরীক্ষার ফিস ৩’শ টাকা এবং আইডি চার্জ ২’৫০ টাকা মোট সাড়ে ৫’শ টাকা দিয়ে সার্টিফিকেট উঠায়ে নেন। ওই প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধি দাবি কারি আব্দুল কাইয়ুম এর ব্যবহৃত ০১৭১৩৫৮৯১৮৯ নম্বর মোবাইলে নতুন কওে টাকা নেয়ার কারণ জানার জন্য ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। এদিকে জেলা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ বলেছেন, অনেক অসংগতির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় ওই সার্টিফিকেটে স্বাক্ষর করা হয়নি। তবে আগের মত যদি এবারও তার স্বাক্ষর স্কান করে বসিয়ে দেয় তাহলে মামলা করবেন বলে তিনি জানান। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুফিয়ান রোস্তম বলেছেন, অনেক অনিময়মের কথা জানার পর ওই সার্টিফিকেটে স্বাক্ষর করা হয়নি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ