ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবির আবাসিক হলের ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১২:৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদে তার মরদেহ দেখার পর প্রশাসনকে খবর দেওয়া হয়।

সহপাঠীদের সূত্রে জানা যায় , আপরশি মারমা সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি  জেলায়। তিনি আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের বাসিন্দা।

আপরশি মারমা আত্মহত্যা করেছেন নাকি অন্যকোন কারণে মারা গেছেন প্রাথমিকভাবে সেটা জানা যায়নি। তবে ঝুলন্ত অবস্থায় তার পায়ের জুতা এবং চশমা ঠিক জায়গায় ছিলেন বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।আপরশি মারমার রুমমেট নিজাম উদ্দিন বলেন, আপরশি মারমা প্রায়ই মালেক উকিল হলে খাবার খেতে যান। সেখানে তার বন্ধু ও বড় ভাইদের সাথে সময় কাটান তিনি। তবে এমন ঘটনা কীভাবে ঘটলো সে ব্যাপারে কিছুই বলতে পারেননি নিজাম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইকবাল হোসাইন সুমন  বলেন, খবর পেয়েই আমরা প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মরদেহকে কাউকে ধরতে দেওয়া হচ্ছেনা। ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং সুরতহালের জন্য মরদেহকে মর্গে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?