ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১২:১২

নওগাঁর পত্নীতলায় চার্জার ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই অনন্ত উড়াও (১৭) নামের এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। নিহত অনন্ত উড়াও উপজেলার শিহাড়া ইউনিয়নের শিহাড়া উত্তর পাড়া গ্রামের হরেন উড়াও এর ছেলে।

সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে নজিপুর – সাপাহার আঞ্চলিক সড়কের খড়াইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় অনন্ত চার্জার ভ্যান যোগে বাড়ি ফেরার পথে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে ধাক্কা দিয়ে তারা সামনের দিকে যাচ্ছিল হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যান গাড়ীকে আঘাত করলে ভান চালক যাত্রীসহ ভ্যান নিয়ে হায়দারের আম বাগানে উল্টে পড়ে যায়, ভ্যানে থাকা যাত্রী অনন্ত মেইন রাস্তার উপর পরে গেলে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায় এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত আনুমানিক ৯ টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে।  এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির