গোপালগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ১
গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও ইভিএম ছিনতাইয়ের ঘটনায় সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ইয়াছিন শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতের ভাই ঠান্ডু শেখ।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি নিয়ে সংঘর্ষ হয়। পরাজিত তিন প্রার্থীর সমর্থকরা নির্বাচনী মালামাল (ইভিএম মেশিন) ছিনতাই ও সরকারি কাজে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সদর থানার ওসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ আহত হয় অন্তত ২৫ জন।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়েছে অন্তত তিনজন। রাতেই গুরুতর আহত ইয়াছিন শেখ (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই সকালে তার মৃত্যু হয়।
এদিকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাঁধা ও ইভিএম ছিনতাইয়ের ঘটনায় সোমবার (২০ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস ও ৫ নম্বর ওয়ার্ডের চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ১ হাজার জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই দুজনকে আটক করেছে পুলিশ।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা