পাথরঘাটায় মাথাগোঁজার ঠাঁই পাচ্ছেন আরো ২০১ ভুমিহীন পরিবার
বরগুনার পাথরঘাটা ২০১ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর।
বুধবার (২২ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত পাকা নীড় হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর পরই পাথরঘাটায় ২০১ জনের হাতে চাবি তুলে দেয়া হবে। ২০১ পরিবারকে পুনর্বাসন করা হবে। এর আগে পাথরঘাটায় ৩১১ জনকে ঘর দেয়া হয়। এখনো ৩৩০ টি ঘরের কাজ চলমান।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ঘরের কাজ সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ২০১ জনের হাতে সনদসহ সকল কাগজপত্র দেয়া হবে।
তিনি আরও বলেন, এর আগে ৩১১ জনকে পুনর্বাসন করা হয়। বাকি ৩৩০ টি ঘরের কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত এ কাজ শেষ করতে পারবো। এ কাজ শেষ হলে প্রকল্প-২ এর আওতায় পাথরঘাটায় ৮৪২ ভুমিহীন পরিবারকে পুনর্বাসিত হবে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন
নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক
Link Copied