প্রতারণা মামলায় কারাগারে পবিপ্রবি'র অধ্যাপক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দায়েরকৃত এক প্রতারণার মামলায় পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠান।
কমপ্লেইন্ট রেজিস্ট্রার কেইস বা নালিশী মামলা-
সিআর ২০১/২২ হিসেবে মামলাটি পটুয়াখালী জেলা আাদালতে দায়ের করা হয়। এতে অধ্যাপক ড. এ এস এম ইকবালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। মামলার শুনানিতে গত সোমবার জামিন প্রার্থনার জন্য আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, মামলার বাদী ইন্দ্রজিৎ গাইন ও তার ভাইসহ বেশ কয়েকজনের সেনাবাহিনীতে চাকরির জন্য ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইনকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি চক্রকে মোট ২৬ লাখ টাকা প্রদান করেন। কিন্ত তাদেরকে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয় । পরবর্তীতে ঐ নিয়োগ পত্র নিয়ে খুলনা সেনানিবাসে সৈনিক পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগপত্র ধরা পড়ে।
এতে প্রার্থীরা অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেনের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে এক চাকুরী প্রার্থীর ভাই ইন্দ্রজিৎ গাইন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলা দায়ের করেন।
পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়।
এ মামলায় গতকাল (সোমবার) অধ্যাপক ড. ইকবাল হোসেন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তামান্না আক্তার তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত এসব তথ্য জানিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো জাল জালিয়াতির মামলা চলমান আছে বলে তিনি জানান।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেনের জেল হাজতের বিষয়টি এখন পর্যন্ত জানা নেই বলে অভিমত প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা