ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইবিতে তথ্য অধিকার সচেতনতা বিষয়ক র‌্যালি ও লিফলেট বিতরণ


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৫:২৩

তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় তথ্য অধিকার বিষয়ক আইন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে ও বিশ্বদ্যিালয়ের এপিএ  ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এসময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টই হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা।  হাটে-বাজারে, অফিস-আদালতে সবখানেই যেন তথ্যের সরবরাহ থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ ও অফিসকে প্রশাসনিক নিয়মের মধ্যে তথ্য প্রদানে আরো আন্তরিক হতে হবে।

তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমুলক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি ড. মোঃ আলমগীর হোসেন, প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম, ড. মোঃ আমজাদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, উপ-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন খান, উপ-হিসাব পরিচালক মোঃ আসাদুজ্জামান মাখন, উপ-রেজিস্ট্রার মোঃ জামাল হোসেন,  তথ্য কর্মকর্তা ও তথ্য অধিকার বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান, বিকল্প তথ্য অধিকার বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তথ্যের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে