উলিপুরে এক যুবকের বিরুদ্ধে শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ
কুড়িগ্রামের উলিপুরে এক শিশু শ্রেণির ছাত্রী (৫) কে প্রতিবেশি যুবক কর্তৃক ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে সোমবার (২০ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রদাস ফকিরপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শফিকুল ইসলাম ওরফে শিবির (৪৫) গত ১৬ মার্চ সন্ধ্যায় প্রতিবেশি ওই শিশু শ্রেণির ছাত্রীকে বাড়ির সামনের রাস্তা থেকে কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর শফিকুল ইসলাম যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশুটিকে জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করে। ঘটনার সময় সে চিৎকার করে কান্না কাটি শুরু করলে তার কান্নার শব্দে মা তার নাম ধরে ডাক চিৎকার করলে শিশুটি প্রতিবেশি শফিকুলের বাড়ি থেকে কান্না করতে করতে বেড়িয়ে আসে। এ সময় মা সহ প্রতিবেশিদের কাছে ওই শিশু তার উপর নির্যাতনের কথা বর্ণনা করেন।
শিশুটির স্বজন সূত্রে জানা গেছে, গ্রামের কিছু মাতাব্বর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়ার কথা বলে ওই শিশুর পরিবারকে চাপ দিতে থাকেন। পরে শিশুটির মা সোমবার রাতে থানায় এসে শফিকুল ইসলাম ওরফে শিবিরকে আসামী করে মামলা করেন। এদিকে মামলা দায়েরের পর মঙ্গলবার (২১ মার্চ) শিশুটিকে আদালতে প্রেরণ করা হয়। সেখানে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের কাছে শিশুটি ২২ ধারায় জবানবন্দি প্রদান করবেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন বলেন, শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি