ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ১২:১৩
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের ৫৬ গ্রাম হেরোইন এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গতকাল রাতে মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির একাধিক অভিযানিক দল।
 
বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির ইর্নচাজ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চর বারইল এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ ফারুক হোসেন (৪১) ও মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২২) এবং একই উপজেলার ছকাই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ তারিকুল ইসলাম (৩০)। এছাড়া ঘিওর উপজেলার বড় বিলনালাই এলাকার মৃত রমেশ ওরফে রহিম খন্দকারের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪০) ও খাগড়িহাটা এলাকার মোঃ সহিমুদ্দিনের ছেলে মোঃ রাজিব মিয়া (২৭)।
 
মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মানিকগঞ্জ সদর উপজেলার চর বারইল ও চরগড়পাড়া এলাকায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় এদের নিকট থেকে ৫৬ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসায় করে আসছিল। এরা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার