পাথরঘাটার কাকচিড়া বাজারে জনসম্মুখে টাকার ব্যাগ ও মোবাইল চুরি করে বৃদ্ধ উধাও
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের পশ্চিম মাথায় মেসার্স কাদরিয়া স্টোর এর প্রোঃ রাসেল পহলানের দোকান থেকে প্রায় ৩ লক্ষ নগদ টাকা ও ২ টি বিকাশ ব্যবসায়ীক মোবাইল চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বাজার সংরক্ষিত "সিসিটিভি ফুটেজে" দেখা যায় যে দোকানের মালিক রাসেল পহলান দোকানে আসার ১০ মিনিট পূর্ব থেকেই চিহ্নিত চোর বৃদ্ধ লোকটি পাশের চায়ের দোকানে ওত পেতে থাকেন, রাসেল পহলান দোকানে এসে তালা খুলে হাতে থাকা ব্যাগ ক্যাশটেবিলের উপরে রাখতেই এক মহিলা তার বৃদ্ধ লোকটিকে ইশারা করে দোকানে আসে, পেছন থেকে বৃদ্ধ লোকটি খুব তাড়াহুড়ো করে ব্যাগ হাতে নিয়ে মোড় ঘুরে অপরদিকে রাখা মাহিন্দ্রা গাড়ির পিছন দিয়ে সেলুনে প্রবেশ করে (সিসিটিভি) তে দেখা যায় সেখানে কিছুক্ষণ সময় থাকার পরে মাহিন্দ্রা গাড়ি ছড়ার সাথে সাথে গাড়িতে উঠে চলে যায়। গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে বলেন যে আমি সকল প্যাসেঞ্জারের মতই তাকেও গাড়ি করে ডৌয়াতলা নিয়ে যাই সেখানে পৌঁছে আমাকে ভাড়া টাকা দিয়ে সেখানে নেমে যায় এর চেয়ে বেশি কিছু জানি না।
জানতে চাইলে দোকানের প্রোঃ রাসেল পহলান বলেন, আমি প্রতিদিনের মত আজকেও বাসা থেকে এসে দোকান খুলেছি, একটু চোখের আড়াল হতেই এমন কান্ড ঘটবে তা ভাবতেই পারিনি, তিনি আরো জানান যে, আমার ব্যাগে ক্যাশ টাকাই ছিলো প্রায় ৩ লক্ষ এবং আমার বিকাশের ২ টি মোবাইলে ছিলো আরো প্রায় ২ লক্ষ সব মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকা চুরি হয়েছে। দিনের বেলা বাজারভর্তি লোকের সামনে এমন চুরির কান্ডে বাজারের সকল ব্যাবসায়ী ও এলাকার সাধারণ জনগন এখন আতঙ্কিত।
এদিকে সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে, ফুটেজের তথ্য সংগ্রহ করে উক্ত চুরির ঘটনা বিবরণ জানিয়ে পাথরঘাটা থানায় জিডি করা হয়েছে, মঙ্গলবার বিকেলে থানার সহযোগী কর্মকর্তাগন ঘটনাস্থলে পরিদর্শন করে, এবং উক্ত চুরির টাকা ও মোবাইল উদ্ধারে তদন্ত শুরু করেছে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন