ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন করলেন ইউএনও


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:৪৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বালিয়াদিঘী এলাকায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণে পার্শ্ববর্তী গোরস্থানের সঙ্গে জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। ফলে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণে এখন আর কোন বাধা নেই। মঙ্গলবার বিকেলে বালিয়াদিঘী এলাকায় আয়োজিত বৈঠকে জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। তিনি জানান, গত বছরের ১৫ ডিসেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের তত্ত্বাবধানে ৪৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে সোনামসজিদ গণকবর সংলগ্ন এলাকায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর পার্শ্ববর্তী গোরস্থানের সঙ্গে জায়গা সংক্রান্ত জটিলতা দেখা হয়। উদ্যোগ নেওয়া হয় জটিলতা নিরসনের। এরই ধারাবাহিকতায় বালিয়াদিঘী এলাকায় গোরস্থান কমিটির সদস্যদের সমন্বয়ে এক বৈঠকে জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি মামুনুর রশিদ এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা