পত্নীতলা উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন ” মুক্ত ঘোষনা
নওগাঁর পত্নীতলা উপজেলাকে "ভূমিহীন ও গৃহহীন মুক্ত" উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ঘোষণা দেন এবং চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব ঘর পেয়ে বেজায় খুশি উপকারভোগীরা। জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, টয়লেট, রান্নাঘর, ইউটিলিটি স্পেস, টিউবওয়েল ও বিদ্যুৎ সুবিধা পেয়ে খুশিতে আত্মহারা পিছিয়ে থাকা এসব নিম্ন আয়ের মানুষ। অনেক পরিবার ঘর পেয়ে তাদের নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। সকলেই বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে পত্নীতলা প্রান্তে সংযুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবির এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শোয়েব খান,
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খালিদ সাইফুল্লাহ্ , উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র দেব ,নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টিভি) সহ স্থানীয় সাংবাদিক ,সুধীজন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ম,২য় ও ৩য় পর্যায়ে যথাক্রমে ১১৪, ১১৭,৮১ টি সর্বমোট ৩১২ টি "ক" শ্রেণির পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে এবং “সিধাতৈল গুচ্ছগ্রাম” প্রকল্পে ৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ৪র্থ
পর্যায়ে মোট ১৪৬ টি পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে পত্নীতলা উজেলাকে “ভূমিহীন ও গৃহহীন” মুক্ত ঘোষনা করা হয়েছে।তবে এর পরেও যদি কোন ভূমিহীন ও গৃহহীন থাকে তাদের জন্য পুনর্বাসন প্রক্রিয়া চালু থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied