তাড়াশে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সকালে তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অধিকার বিষয়ক ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী, মোঃ মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপরোক্ত ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি, পিটিএ সদস্য এবং ওপিডি সদস্যবৃন্দ । কর্মশালা ২টি সঞ্চালনা করেন স্ব স্ব স্কুলের অন্তর্ভূক্তিমূলক শিক্ষার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মাষ্টার ট্রেইনার। কর্মশালায় কিভাবে- প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা কি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলস্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসা যায়, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন, এসডিজি , ইউএনসিআরপিডি , বাড়ী ভিত্তিক শিক্ষা কি, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা কি এগুলো বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের উদ্দেশ্য বলেন প্রতিবন্ধী শিশুরা যাতে নির্বিঘ্নে স্কুলে অপ্রতিবন্ধী শিশুদের সাথে পাঠদান করতে পারে এজন্য সকলকে একসঙ্গে কাজ করার করতে হবে। তিনি গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কে মাঠ পর্যায়ে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায় সাইটসেভার্স’র জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে’র) ইনক্লুসিভ এডুকেশ প্রকল্প ব্যবস্থাপক মো: আতাউর রহমান সরকার, মিল অফিসার অরবিন্দু বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার