উপকূলে লবণাক্ত জমিতে সবুজ নীলিমায় একাকার বিস্তীর্ণ ফসলের মাঠ, আনন্দে দুলছে কৃষকের মন
উপকূলে লবণাক্ত জমিতে সবুজ নীলিমায় একাকার বিস্তীর্ণ ফসলের মাঠ।উপকূলীয় উপজেলা কয়রায় দিন দিন বাড়ছে লবণসহিষ্ণু বোরো ধানের আবাদ। এ ছাড়া নতুন নতুন এলাকায় লবণপানির চিংড়ি চাষের পরিবর্তে লবণসহিষ্ণু বিভিন্ন জাতের বোরো ধানের চাষও বেড়েছে। সুজলা সুফলা শষ্য শ্যামল সবুজ প্রান্তরে পরিণত হয়েছে দক্ষিণ এ জনপদের সুন্দরবন বেষ্টিত এ উপজেলার প্রতিটি মাঠ। দিগন্ত জুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। নয়না ভিরাম মনমুগ্ধকর সবুজের সমারোহে চোখ যেন জুড়িয়ে যায়। প্রতিটি মাঠে এখন হিমেল হাওয়ায় দুলছে ধান গাছের সবুজ পাতা, আনন্দে দুলছে কৃষকের মন। সবুজ প্রকৃতি যেন সবাইকে মুগ্ধ করে তুলেছে।বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।কৃষি বিভাগ বলছে, এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। অবৈধভাবে লবণ পানি উত্তোলন করে মাছ চাষ বন্ধ করলে ফলন আরও বাড়বে বলে জানান কুষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭ ইউনিয়নে ৩৬ হাজার বিঘা জমিতে বোরো চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় দুই গুণেরও বেশি। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় ২৭ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে। পাশাপাশি তরমুজ চাষও করেছে অনেক কৃষক। কয়রা এলাকা বন্যাদুর্গত এলাকা হিসেবে এ অঞ্চলের কৃষকরা এবার বোরো চাষকে সৌভাগ্য হিসেবে মনে করছেন। এদিকে উপজেলার ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছেন।উপজেলার বগা গ্রামের কৃষক মশিউর রহমান বলেন, অন্যান্য বারের তুলনায় এবার আমরা অধিকহারে বোরো ধান চাষ করেছি। আশা করছি, এবার বোরো ধানে বাম্পার ফলন হবে। গত কালকের বৃষ্টিতে ধানের আরো ভালো ফলন আশা করছেন তিনি।উপজেলার সদরের ১ নং কয়রা গ্রামের কৃষক আজিজুল ইসলাম জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃৃৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে আমরা অনেক উপকৃত হব এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে মনে করছি।উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনুতাম মন্ডল বলেন, ইরি-বোরো ধান চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারেন এবং কৃষকরা যেন বোরো চাষে কোনো প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাষ বলেন, উৎপাদন ভালো হওয়ায় এ উপজেলায় লবণসহিষ্ণু বোরোর আবাদ বৃদ্ধি পাচ্ছে।অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার কয়রায় এলাকার কোথাও মাজড়া পোকার আক্রমণ নেই। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল