ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইবিতে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২২-৩-২০২৩ বিকাল ৫:৫১

ইসলমী বিশ্ববিদ্যালয়ে  (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক অনুষ্ঠান অবতরণিকা উৎসবে মারামারিরর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ও অভিযুক্তরা।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের আনিত অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবতরণিকা উৎসবে হামলার বিষয়ে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড মুর্শিদ আলমকে আহ্বায়ক ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভাগের শিক্ষার্থীরা মিলে গত ১৬ মার্চ বাংলা মঞ্চে অবতরণিকা উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে টি-শার্ট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন। আহতরা সেদিনই অতর্কিত হামলার অভিযোগ করে প্রক্টর লিখিত অভিযোগ দেন। পরে অভিযুক্তদের পক্ষ থেকে আহতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেওয়া হয়। এছাড়াও আয়োজকদের কয়েকজনের পক্ষ থেকে বিভিন্ন অসংগি নিয়ে আরো একটি অভিযোগ করা হয়।

তদন্ত কমিটির বিষয়ে কমিটির সদস্য সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু বলেন, তদন্ত কমিটি গঠনের বিষয়ে শুনেছি। ক্যাম্পাসের বাহিরে থাকায় চিঠি হাতে পাইনি। তবে চিঠি হাতে পেলে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ওই দিনের ঘটনায় মোট তিনটি অভিযোগ পেয়েছি। আসল ঘটনা বের করতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে