স্বক্রিয় সাবেক এমপি গাজী জুয়েল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে চাঙ্গাভাব
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল নিজ এলাকায় এসে দলীয় কর্মকান্ডে এবং সামাজিক অনুষ্ঠানে হাজির হওয়ায় পটিয়াসহ পুরো দক্ষিণ চট্টগ্রামে দলীয় নেতা কর্মীদের মধ্যে চাঙ্গাভাব দেখা দিয়েছে। গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল দলীয় নেতা কর্মীদের কাছে একজন মেধাবি রাজনীতিবিদ ও ম্যাজিকম্যান হিসেবে খ্যাত। তার যাদুকরী বক্তব্যে দলীয় নেতা কর্মী পাশাপাশি সাধারণ মানুষের মন কয়েক মিনিটের মধ্যে জয় করতে সক্ষম হন বলে তার অনুসারীরা এবং দলীয় নেতা কর্মীরা জানায়।
জানা গেছে, পটিয়া আসনের সাবেক এমপি গাজী মো. শাহজাহান জুয়েল গত সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর রাগে ক্ষোভে দেশ ত্যাগ করলেও বিদেশ থেকে বিএনপির বড় একটি অংশ তার নিয়ন্ত্রনে ছিল। তারা গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের পক্ষ থেকে দলীয় প্রতিটি কর্মসূচি সফলভাবে পালন করেছে। প্রতিটি কর্মসূচিতে স্বক্রিয় ভূমিকা পালন করেছে। দীর্ঘ ৪ বছর পর হঠাৎ করে কানাডা থেকে এসে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল।
দেশে আসার পর থেকে নিয়মিত প্রতিদিন দলীয় ও সামাজিক অনুষ্ঠানে হাজির হলে শতশত নেতা কর্মী তাকে বরণ করে নিচ্ছেন। গত ১৮ মার্চ চট্টগ্রাম শহরের বাসভবনে পটিয়া উপজেলা বিএনপি নেতাদের নিয়ে মতবিনিময় করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাহেদুল হক, চেয়ারম্যান ইউনুস মিয়া, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, বিএনপি নেতা সাহাবু উদ্দীন খোকন, মনছপ আলী, মুজিবুর রহমান, আমিনুর রহমান, ইদ্রিস পানু, মোহাম্মদ আকতার, বশিরুল আলম, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাজী নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, হাসমত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, যুবদল নেতা মিসকাত আহমেদ আবদুল বারেক, বাহাদুর খাদেমী, রিজুওনাল হক, দিদার, শাহনুর মিয়া, আবু শহীদ রমজান, আবদুল মোমেন, মোহাম্মদ শাহজাহান, মোজাম্মেল হক সোহেল, জসিম উদ্দিন, মুছা সুমন, জমির উদ্দীন, মান্না দেব, মোহাম্মদ ফোরকান, নাজিম উদ্দীন, সাইফুল ইসলাম, মোহাম্মদ কাইছার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজী দিদার, ছাত্রদল নেতা তারেক রহমান, নাঈম উদ্দীন, মাহাতাব উদ্দীন সবুজ, জাহেদুল ইসলাম সুজন, আবদুল লতিফ, আজাদ, ইমতিয়াজ, রিজুওনাল হক রাজু, মোহাম্মদ মারুফ, শফি, আরফাত প্রমুখ। গাজী শাহজাহান জুয়েল পটিয়ার রাজনীতির মাঠে ফিরে আসাতে পটিয়া উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক পটভূমি পরিবর্তনের আভাস পেয়েই নির্বাচনের আগে রাজনীতির মাঠে নেমেছেন জুয়েল। এ প্রসঙ্গে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী বলেন, গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল দলীয় নেতা কর্মী এবং পটিয়াবাসীর কাছে জনপ্রিয় একজন নেতা। উনি যেখানে যাবে যেখানে যাচ্ছে সেখানে শতশত নেতা কর্মী স্বেচ্ছায় উপস্থিত হচ্ছে। পটিয়াসহ সারা দেশের মানুষ কোন না কোনভাবে মামলা, হামলা, জেল, জুলুম নির্যাতনের শিকার। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্ঠি হয়েছে বিএনপির পক্ষ থেকে যে কেউ মাঠে ময়দানে উপস্থিত হলে সাধারণ মানুষের অংশ গ্রহণ থাকে। গাজী জুয়েলের নিজস্ব কিছু ব্যাক্তিত্ব ও জনপ্রিয়তা রযেছে সেগুলো অন্যকোন নেতার কাছে নেই বলে তিনি জানান।
উল্লেখ্য ২০০৯ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর থেকেই দক্ষিণ জেলার কমিটিতে না রাখা ও দলের বর্ষপূর্তিসহ বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করা নিয়ে গাজী শাহজাহান জুয়েলের সমর্থকেরা দফায় দফায় বেশ কয়েকবার দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন সভা সমাবেশে হামলা ভাঙচুর চালায়। এরপর ২০১১ সালের দিকে আবার জেলা কমিটি পুনর্গঠন করে গাজী শাহজাহান জুয়েলকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলে সেসময়কার রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
২০১৭ সালের ৩ মে পটিয়ার দক্ষিণ জেলা বিএনপির কর্মী সমাবেশে জুয়েল ও এনামুল হক এনামের অনুসারী দুই গ্রুপের রক্ষক্ষয়ী সংঘর্ষে সভা পণ্ড হয়ে যায়। সভাস্থলের মাঝপথ থেকে ফিরে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এরপর সে বছরের ১৭ মে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় না থেকে কোন্দল সৃষ্টি, ত্যাগী নেতাদের ওপর হামলার অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকেও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েলকে বহিষ্কারের পর বিস্মিত হয়েছিলেন দলের লক্ষাধিক নেতাকর্মী। সেসময় দলের এমন কঠোর অবস্থানকে কেউ স্বাগত জানালেও, আবার কেউ দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কোন্দল নতুন কোনো ঘটনা না হলেও জেলার অন্যতম শীর্ষ এ নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে এভাবে অব্যাহতি দেওয়ার ঘটনা এটিই প্রথম ছিল। দক্ষিণ জেলা বিএনপিতে গাজী শাহজাহান জুয়েলের আধিপত্য অনেকদিন ধরেই। ২০১১ সালে জেলা কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় তাকে। পটিয়া থেকে সাংসদও নির্বাচিত হন দুইবার। এ কারণে দক্ষিণ জেলার কমিটিতে নিজের একটি শক্তিশালী বলয় তৈরি করতে সক্ষম হন জুয়েল। ২০১৯ সালের ২ অক্টোবর ৬৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে আহ্বায়ক এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমদ খানকে সদস্য সচিব করা হয়
এমএসএম / এমএসএম
লাকসামে বিপনী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বাজার
তানোরে পৃথকভাবে নারী পুরুষের আত্মহত্যা
বাগমারা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন শাহানাজ পারভিন আদুরী
কুড়িগ্রাম জেলা প্রশাসকের সোনাহাট সেতু পরিদর্শন
কুতুবদিয়ায় ভিজিএফ চাল বিতরণে সাংসদের নির্দেশনা না মানার অভিযোগ
প্রো-ভিসি ও ট্রেজারারের বিরুদ্ধে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগ
মান্দায় বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ
চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদন্ড
ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ ভাইরালকে কেন্দ্র করে মনপুরায় হামলা: গুরুতর আহত ৩
সলঙ্গায় বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতার শঙ্কা
বারহাট্টায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
মানিকগঞ্জে শ্বশুরের দোকানের তেল বাড়িতে মজুত রেখে বিক্রি: জামাইকে জরিমানা