রমজান উপলক্ষে একরাতের ব্যবধানেই সবজির দাম চড়া
রাত পেরোলেই রমজান মাসের শুরু।পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্ন হাট বাজারে সবজির বাজার চড়া হয়ে উঠেছে বলে জানা গেছে। রোজার আগের দিন থেকেই বেড়ে গেছে কাঁচা সবজির দাম। কিছু কিছু সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
পবিত্র রমজান মাস শুরুর আগে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় রোজা শুরুর আগের দিন সবজির বাজার চড়া হয়ে উঠেছে। এক রাতের ব্যবধানেই বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের কাঁচা সবজির দাম। ফলে রোজায় নিম্নবিত্তেরা পরেছেন বিপাকে।
বুধবার,বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে, যা একদিন আগেও ছিল ৩০-৪০টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, যা ছিল ৩৫-৪০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। যা ছিল ৬০-৭০টাকা। পটল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। যা ছিল ৬০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে, যা বেশ কিছু দিন ধরেই ছিল ২০ টাকা। আদা ১৩০ টাকা, যা ছিল ১০০-১২০ টাকা। টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা একদিন আগেও ছিল ২৫-৩০ টাকা। তবে কাঁচা মরিচ অপরিবর্তিত ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কাঁচা সবজির দাম আরও বাড়বে এবং আগামী এক সপ্তাহ পরে দাম একটু কমতে পারে বলে জানিয়েছেন একাধিক খুচরা ব্যবসায়ী। উপজেলার ঝিটকা বাজারের কাঁচামাল ব্যবসায়ী পবন বলেন, আমাদের এলাকায় সবজির উৎপাদন অনেক কমে গেছে। ফলে আমদানী কম। এ জন্য দামও অনেকটা কম বেশি হয়। আর রোজার কারণে রোজা শুরুর আগে সবজির দাম এমনিতেই একটু বেশি হয়।
কাঁচামাল ব্যবসায়ী রানা বলেন, আমরা পাইকারে কাছ থেকে যেভাবে কিনে আনি, ওই হারেই বিক্রি করি। রোজার মধ্যে দাম একটু বাড়তিই থাকে। লেছড়াগঞ্জ বাজারের ইলেকট্রনিক্স পন্যের মেরামতের কাজ করেন সাগর আহম্মেদ টিটো জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও আমাদের মত খেটে খাওয়া মানুষের দাম বাড়েনি, বরং কমেই গেছে। গরীবের সয়ে গেছে, এখন নিরবে সয়ে যাই। আমাদের দেখার মত কেউ নাই।
সবজি কিনতে আসা ফারজানা বলেন, একদিন আগে যে দামে সবজি কিনেছি। আজ সেই সবজিই কেজি প্রতি ১০- ২০ টাকা বেশি। রোজার একদিন আগে থেকেই সবজির দাম বাড়তে থাকে। এটা যেন একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। এক রাতের মধ্যেই সবজির দাম বৃদ্ধি পায়। এটা কিভাবে সম্ভব??
গোয়ালবাগ গ্রামের নার্গিস বলেন, রাতারাতিই সবজির দাম বেড়ে গেছে। জিনিসপত্রের যে দাম, আমাদের তো বেঁচে থাকাই কষ্টকর। জোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিত্যপণ্যের বাজার মনিটরিং চলছে। কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যাক্রমে প্রতিটি হাটবাজারেই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক
পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার
ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
Link Copied