আলোচিত আরাভ খান এর নামে কোটালীপাড়া থানায় ১০ মামলা
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দোকান খোলা প্রবাসী বাংলাদেশি আরাভ খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের আশুতিয়া গ্রামে। আরাভ খানের আয়েশি চালচলনে অবাক তার গ্রামের স্বজনেরা। আরাভ খানের বাবা ভাঙাড়ির ব্যবসা করতেন। গ্রামের মানুষের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিলো সম্প্রতি আলোচিত স্বর্ণব্যবসায়ী আরাভ খান। যিনি এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
'আরাভ খানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামে। বাবার নাম মতিউর মোল্লা। আরাভ ছোট বেলায় বাগেরহাটের চিতলমারিতে থাকত। আশুতিয়া গ্রামে খুব অল্প সময় থেকে আরাভ ঢাকায় চলে যায়। আরাভ খানের বাবা মতিউর রহমান মোল্লা ছোটবেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ভাঙাড়ি মালামাল কেনাবেচা করতেন। তিনি বিয়ে করেন বাগেরহাটের চিতলমারী উপজেলার মুলাদী গ্রামে। সেখানেই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন মতিউর। দুই মেয়ে শারমিন ও নাজনীনকে বিয়ে দিয়েছেন বাগেরহাটেই। সন্তানদের মধ্যে আরাভ সবার ছোট। ১০ বছর আগে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের আশুতিয়া গ্রামে নিজ বাড়িতে ঘর নির্মাণ করেন মতিউর। এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
স্থানীয়রা জানান ,'আরাভ ৪ থেকে ৫ বছর আগে বাড়ি এসেছিল। পুলিশ হত্যা মামলার পর সে ভারতে পালিয়ে যায়। খুনের মামলার পরেও সে কিন্তু গোপনে কোটালীপাড়ায় এসেছিল বলে শুনেছি। 'তারা অনেক গরিব একটা পরিবার। আরাভের বাবা আগে চিতলমারিতে ফেরি (ভাঙারির ব্যবসা) করতেন। কোটালীপাড়ায় আসার পর তার বাবা তেমন কিছু করতেন না। আরাভের টাকা দিয়েই চলতেন। কোটালীপাড়ায় তেমন কিছু করেনি। ১ থেকে ২ বিঘা জমি আছে। একটি ঘর আছে।''আরাভ কীভাবে অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক হলেন, এটি নিয়ে এখন গ্রামের মধ্যে আলোচনা চলছে'। তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও অস্ত্র মামলাসহ গোপালগঞ্জের কোটালীপাড়া থানাতেই ১০টি মামলার ওয়ারেন্ট আছে।
আরাভের গ্রামের বাড়ি গেলে দেখা যায়, তাদের ঘরটি মাঝারি আকারের, পাকা দেয়ালের ওপর টিনের ছাউনি। ঘর তালাবদ্ধ। তার স্বজনরা জানান, আজ ও গতকাল আরো চার-পাঁচজন লোক এসেছিলেন আরাভের খোঁজ নিতে। সবাই জানতে চান আরাভ এত টাকার মালিক কীভাবে হলেন? তারা জানান, এ বিষয়ে তাদের কিছুই জানা নেই।
জানা যায়, গ্রামের বাড়িতে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ বছর যাতায়াত ছিল আরাভের। ওই সময়টায় মাঝেমধ্যে বাড়িতে যেতেন তিনি। দু-এক দিন থেকে আবার চলে আসতেন। তার উত্থান এলাকার কেউ জানতেন না। এমনকি তিনি কোথায় কী করছেন, কোথায় থাকেন, তাও জানতেন না। তবে আপনজনদের কেউ যদি যোগাযোগ করতেন বা কোনো সাহায্য চাইতেন, তাহলে কাউকে নিরাশ করতেন না আরাভ।গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরোন ইউনিয়নের দরিদ্র রবিউল ইসলাম বা আরাভ খান কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তা নিয়ে প্রশ্ন তার গ্রামের মানুষেরও।
তবে গ্রামের মানুষ জানান, দীর্ঘদিন সে এলাকায় ফেরেনি। কিন্তু গত কয়েক বছর ধরে দলবেঁধে এলাকায় এসে আড্ডা দিতেন। সম্প্রতি আলোচনায় আসা দুবাইয়ের স্বর্ণব্যবসায়ী রবিউল ইসলাম সোহাগ ওরফে আরাভ খানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরোন ইউনিয়নের আশুতিয়া গ্রামে। তারা বাবা মতিয়ার মোল্লা যশোরের নোয়াপাড়ায় ভাংড়ির ব্যবসা করতেন। দেনার দায়ে ছেলেকে পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। আর নিজে চলে যান বাগেরহাটের মোল্লাহাটে। এরপর অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রামে পড়াশুনা করে শহরে যায় আরাভ। এই আরাভই এখন শত শত কোটি টাকার মালিক, যার অর্থের উৎস নিয়ে আছে ধোঁয়াশা।আরাভের খোঁজ নিতে তার গ্রামের বাড়িতে গেলে ক্যামেরা দেখে লুকিয়ে যান স্বজনরা। তার বাবা-মা সম্প্রতি ছেলের কাছে গেছেন, তাই তাদের দেখা পাওয়া যায়নি।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, 'সোহাগ মোল্লা ওরফে মোল্লা আপন, ওরফে রবিউল ইসলাম রবি, ওরফে শেখ হৃদি, ওরফে আরাভ খানের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও অস্ত্র মামলাসহ কোটালীপাড়া থানাতেই ১০টি মামলা রয়েছে। ১০টি মামলারই ওয়ারেন্ট হয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা