ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১০ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মানিকগঞ্জ থানার আঃ রউফ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১২:৪৫
১০ম বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার।
 
নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় ফেব্রুয়ারি/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
 
 বুধবার (২২ মার্চ) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) তার হাতে একটি পদক ও সম্মাননা স্মারক তুলে দেন।
 
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারদের নির্দেশনা ও অনুপ্রেরণায় আমি এই সম্মাননা অর্জন করতে পেরেছি। তিনি আরো বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের। এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি আরো উৎসাহ বাড়িয়ে তুলতে।
 
এসময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনীসহ থানায় কর্মরত সকল অফিসার ফোর্সসহ প্রিয় মানিকগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার