শালিখায় গাঁজাসহ আটক ২
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে,শালিখা থানা পুলিশ ২২মার্চ (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের গোবরা মধ্য পাড়া পুরাতন মসজিদ সংলগ্ন কাঁচারাস্তা উপর থেকে যশোর কতোয়ালী থানার রামনগর (মোল্যাপাড়ার) মৃত আকবার আলীর ছেলে মোঃ রানা হোসেন (৩৩) এবং যশোর জেলার বাঘার পাড়া উপজেলার আগড়া গ্রামের হাসেন মোল্যার ছেলে মোঃ সজল হোসেন (৩৬) আটক করে।এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম ও ১০০ গ্রাম মোট চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন,মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতবুধবার এসআই মোঃ মাহমুদুল হাসানসহ কয়েকজন অফিসার সঙ্গীও ফোর্স নিয়ে গোবরা গ্রাম থেকে চারশত গ্রাম গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে।তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত।তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল