ডুমুরিয়ায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যেগে ২৫ শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান
ডুমুরিয়ায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যেগে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩ টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কণি মিয়া ও ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তৃতা করেন, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক সনজিৎ সরকার। ডিকেএসকের ডুমুরিয়া শাখা ব্যবস্থাপক এ কে আজাদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, শাখা ব্যবস্থাপক সমর রানা, গল্লামারী শাখা ব্যবস্থাপক সামিউর রহমান, আইটি কর্মকর্তা রমিজ রাজা, অমিতাপ কুন্ডু, মনোজ বর, পবিত্র ঢালী প্রমুখ। ডুমুরিয়ার মোট ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার উপবৃত্তির চেক হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ