সন্দ্বীপে আনোয়ার চেয়ারম্যানের উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ
সন্দ্বীপে দুই হাজার পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন। রোজা শুরুর আগেই ইফতার ও সেহেরী সামগ্রীগুলো পরিবারের মাঝে পৌছে দেওয়া হয়। বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলার চারটি ইউনিয়নের অসহায় ও গরিব পরিবারের মাঝে এসব সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মগধরা ইউনিয়ন আয়েশা আনোয়ারা নুরিয়া হাফেজিয়া মাদ্ররাসা ও এতিমখানা প্রাঙ্গণে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ উদ্বোধন করেন মগধরা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন।
এসময় আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, সংযমের মাস রমজানে অসহায় ও গরীব পরিবারগুলো যাতে রোজা রাখতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমার সামান্য উপহার। এই উপহারগুলোর মাধ্যমে অসহায় পরিবারগুলোর সামান্য যদি উপকার হয় তাহলেই আমার কষ্ট সার্তক হবে। আমার ক্ষুদ্র প্রচেষ্ঠায় চারটি ইউনিয়নের মধ্যে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরন শুরু করেছি। আগামীতে আরো বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে আছে।
মগধরা ইউনিয়নে সেহেরী ও ইফতার বিতরণের পর মাইটভাঙ্গা, মুছাপুর ও হারামিয়া ইউনিয়নেও এসব সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের মান্যগণ্য ব্যক্তিদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সন্দ্বীপের মগধরা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও মানবিক নানা কার্যক্রমে নিজেকে জড়িয়ে রেখেছেন। করোনা মহামারী ছাড়াও প্রতিটি দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied