মানিকগঞ্জে ভুয়া কাজী গ্রেফতার: ৬ মাসের জেল
কাজী পরিচয়ে ভুয়া কাবিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রতারণামূলক বিয়ে দেওয়ার মাধ্যমে অবৈধ্য উপায়ে অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে মোঃ মামুনুর রশিদ নামে এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের পৌর বিপণী মার্কেটে অভিযান চালিয়ে বাল্যবিয়ে পড়ানোর সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩ এর টিম । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে।
লে. কমান্ডার আরিফ হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ কাজী না হয়েও দীর্ঘদিন ধরে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে দিয়ে আসছিলেন। তার বিনিময়ে তিনি মোটা অংকের টাকাও নিতেন। কাজি বাল্যবিয়ে পড়াচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভোকেট মো. মনির হোসেনের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুনুর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied